শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ইস্কন নিষিদ্ধের ২৪ ঘন্টার আল্টিমেটাম গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
ইস্কন নিষিদ্ধের ২৪ ঘন্টার আল্টিমেটাম গণঅধিকার পরিষদের

চট্টগ্রামে ইসকন কর্তৃক হামলা ও হত্যার প্রতিবাদে ২৬ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাতটায় বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ।

বিজয়নগর মোড় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন মোর ঘুরে এসে বিজয়নগর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সংক্ষিপ্ত সমাবেশে পার্টির আহ্বায়ক কর্নেল অবঃ মিয়া মশিউজ্জামান বলেন, বাংলাদেশের সকল ধর্মের লোক সমান অধিকার নিয়ে এদেশে বসবাস করবে। সকল দেশপ্রেমিক নাগরিক যেন একাত্ম হয়ে সকল বিভ্রান্তি সৃষ্টিকারী ও উছৃঙ্খলতাকে প্রতিহত করে। পতিত খুনি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা সম্মিলিত ভাবে প্রতিহতের আহ্বান জানান।

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শক্ত হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

যুগ্ম সদস্য সচিব তারেক বলেন, “আজকের ঘটনার পর ইস্কনকে আর সুযোগ দেয়ার প্রশ্নই আসে না।” এই হত্যা কান্ড তাদের মুখোস উম্মোচন করে দিয়েছে। সনাতনীদের পরিষ্কার করতে হবে তারা এই হত্যাকাণ্ড সমর্থন করে কি না।

ফারুক হাসান বলেন, চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত ইসকন নেতার গ্রেফতার কে কেন্দ্র করে ইসকন যে হামলা ও হত্যা করেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে ইসকন কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দিতে হবে। একই সাথে চট্টগ্রাম হামলা ও হত্যায় জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ রূপক, মোঃ আরিফুল দাড়িয়া, মোহাম্মদ সুজন মিয়া ও অপূর্ব ফারাইং অপু প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!