
রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা চালিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৫ নভেম্বর) কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন শিক্ষার্থী। তারা হলেন- মো. হাসিনুর রহমান (২২), মো. রাজিব (১৯), অনুপম দাস (২০), মো. নোমান (২০), মো. শাহিদুল ইসলাম(২১), মো. ফারুক (২১), মো. রানা(২০ ), মো. আরাফাত(২০)।
এ ঘটনায় আহত ৮ জন শিক্ষার্থী ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুই কলেজের সংঘর্ষে এ পর্যন্ত আটজন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বেশিরভাগই মাথায় আঘাত রয়েছে।
Posted ৩:১২ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


