শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি হাসান, সাধারন সম্পাদক ইন্না

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ   রবিবার, ২০ অক্টোবর ২০২৪
সিরাজগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি হাসান, সাধারন সম্পাদক ইন্না

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক দিনকালের নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ খান হাসান সভাপতি এবং এনটিভি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি হারুন অর রশীদ খান হাসান এর আগেও একাধিকবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শরীফুল ইসলাম ইন্না এর আগে যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রেসক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমিটি গঠনের আগে সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ১৩ সদস্য থেকে বাড়িয়ে ২১ সদস্য করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্যদের সম্মতিতে ৫সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সিরাজগঞ্জের সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম এবং চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার হীরক গুন. সহ-সাধারন সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল ও দৈনিক কলম সৈনিকের নির্বাহী সম্পাদক এবং আরটিভির জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি রহমত আলী, দপ্তর সম্পাদক আমাদের বাংলার ব্যুরো চিফ এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস, ক্রীড়া সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, সমাজ কল্যান সম্পাদক দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিলন শেখ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আলমগীর।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, ডেইলি ট্রাইব্যুনালের নিজস্ব প্রতিবেদক হেলাল আহমেদ, দৈনিক আজকের সিরাজগঞ্জের প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক শফিক মোহাম্মদ রুমন ও আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়।

এর আগে সকাল ১১টায় শুরু হওয়া ১৯৭৮ই সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের সাধারণ সভায় তাদের সময়ের সাংগঠনিক কার্যক্রমের বিবরণ ও আয় ব্যায়ের হিসাব দেন আহ্বায়ক কমিটি।

Facebook Comments Box

Posted ১২:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ২০ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!