শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মহানবী (সা:) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় নাজিরপুরে দুই ছাত্রলীগ কর্মী আটক

পিরোজপুর প্রতিনিধি   শনিবার, ১২ অক্টোবর ২০২৪
মহানবী (সা:) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় নাজিরপুরে দুই ছাত্রলীগ কর্মী আটক

মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস ও কমেন্ট করার অভিযোগে পিরোজপুরের নাজিরপুরের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে দুইজনকে আটকের তথ্য নিশ্চিত করেছে পিরোজপুর জেলা পুলিশ ।

আটক দুজন হলেন – জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।

আটক দুজন ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ বলেন, তারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আউয়াল সমর্থিত ছাত্রলীগ কর্মী।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান বলেন, ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কে নিয়ে কটূক্তি করে কমেন্ট ও তা পোস্ট করা হয়। ওই ধরনের স্ট্যাটাস ও কমেন্টের ফলে এলাকায় এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় সৈকত মৃধাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে এবং রাকিবুলকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ বলেন, ফেসবুকে ওই লেখার জের ধরে সৈকত মৃধার বাড়ির এলাকায় জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ১২ জন শিবির কর্মী যায়।

এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে সেখানে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই সব শিবির কর্মীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাত পর্যন্ত ওই সব শিবির কর্মী থানা পুলিশের হেফাজতে ছিল বলে জানা গেছে।

 

Facebook Comments Box

Posted ৮:০৫ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!