শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজু বগুড়া সদরের রাজাপুর ইউপির চেয়ারম্যান।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা পরিষদ গেট থেকে সদর থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাজু চেয়ারম্যান বিকেলে মাটিডালী এলাকায় উপজেলা পরিষদে আসেন। এ খবর পেয়ে পুলিশ উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। উপজেলা পরিষদ থেকে বের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাজু চেয়ারম্যানের নামে বগুড়া সদর থানায় দুটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

উল্লেখ্য, রাজু চেয়ারম্যান বিএনপির সমর্থন নিয়ে ২০১২ সালে রাজাপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে তাঁর নামে নাশকতার কয়েকটি মামলা হয়। ২০১৪ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন রাজু। অবশ্য তিনি আওয়ামী লীগে কোনো পদ পাননি।

গত ৫ আগস্টের পর রাজু চেয়ারম্যানের নামে দুটি হত্যা মামলা হয়। এ ছাড়া আগের আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান ওসি।

Facebook Comments Box

Posted ৭:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!