শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ক্রেতারা দামে অস্বস্তি হলেও, আগাম সবজি’র চড়া দাম পেয়ে আনন্দিত কৃষকরা

গোলাম রব্বানী শিপন, বগুড়া   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
ক্রেতারা দামে অস্বস্তি হলেও, আগাম সবজি’র চড়া দাম পেয়ে আনন্দিত কৃষকরা

উত্তরবঙ্গের সর্ববৃত্তম সবজির মোকাম হিসেবে খ্যাত বগুড়ার ঐতিহাসিক মহাস্থান সবজির পাইকারি হাট। এ হাটের সবজি পাইকাররা সারা বছরই সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন। কিছু দিন আগেও যে সবজির বাজার ছিল ক্রেতাদের কেনাকাটায় স্বস্তি। সেই বাজার বর্তমান অগ্নিমূল্যে পরিনত। যেন সবজির বাজারে আগুন আর আগুন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়ার মহাস্থান পাইকারি সবজির বাজারে গিয়ে দেখা যায়, প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। বাজারে নাকাল অবস্থা সাধারণ মানুষের। আকষ্মিক চড়া বাজারে এসে সাধারণ মানুষদের হিমশিম খেতে হচ্ছে।

সবজির বাজারে দাম বাড়ার কারণ হিসেবে জয়পুরহাট পুনট ভূগোইল থেকে মহাস্থান হাটে বেগুন বিক্রি করতে আসা কৃষক আনোয়ার হোসেন জানান, “টানা মাত্রাতিক্ত বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমে গেছে” গাছের গোড়ায় পানি আটকে গাছ পঁচন ধরে নষ্ট হচ্ছে” চাহিদার তুলনায় ফলন কম” তাই দাম বেড়েছে”।

বাজারে মুলা নিয়ে আসা উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের কৃষক শহিদুল ইসলাম জনান, ১বিঘা জমিতে মুলা চাষ করেছেন। তিনি ১বিঘা জমির মুলা শুরু থেকেই ১ হাজার থেকে ১৪ শত টাকা বিক্রি করেছেন।

সপ্তাহের ব্যবধানে মহাস্থান হাটে পাইকারি মুলা মান অনুযায়ী কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। আলতাবাদ বেগুন মানভেদে ৬০ থেকে ৬৫ টাকা প্রতি কেজি। করলা ৬০ থেকে ৭০ টাকা, শসা ৫০ টাকা কেজি, কাঁচা মরিচ ২৬০ টাকা, ধনেপাতা ১৭০ টাকা, করলা ৬০ টাকা কেজি, কাঁকরোল ৬৫ টাকা, পেঁপে ২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, বই কচু লতি ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। প্রতিটি পিস মাচা লাউ ৫০ টাকায়, চাল কুমড়া ৬০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, লেবু হালি প্রতি বিক্রি হচ্ছে ২০ টাকা করে। এদিকে আগাম জাতের ফুল-কপিতে বেশ সরোবর মহাস্থান হাট। যেন বাসন্তী শাড়ীতে ছেয়ে গেছে হাট।

এ এলাকার কৃষকেরা বর্তমান সবজিতে ভালো দাম পেয়ে আনন্দিত হলেও অন্যদিকে হতাশায় ভুগছেন। কারণ তাদের জমির ফসল বৃষ্টির কারনে নষ্ট হয়ে অধিকাংশ গাছ মরে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!