মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে বালির ট্রাকে মিললো ৪৮ কেজি গাঁজা, আটক ৩

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
সিরাজগঞ্জে বালির ট্রাকে মিললো ৪৮ কেজি গাঁজা, আটক ৩

অভিনব কায়দায় বালির ট্রাকে পাচারের সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোলিয়া এলাকায় ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

আটক কারবারিরা হলেন, লালমনিরহাট জেলার দক্ষিণ বারইপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুর ইসলাম (৪২), একই জেলার কেতকিবাড়ী গ্রামের মায়ানুর রহমানের ছেলে লিটন মিয়া (২০) ও ইসমাইল হোসেনের ছেলে জামিল ইসলাম (১৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে র‌্যাবের গোয়েন্দা শাখার নজরদারিতে গত (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার সলঙ্গা থানার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২ টি মোবাইল ফোন ও নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ৮:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।