শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আগস্টে সারাদেশে সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় নিহত ৫৩৪, আহত ৯৮৯

স দি ডেস্ক   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
আগস্টে সারাদেশে সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় নিহত ৫৩৪, আহত ৯৮৯

আগস্ট মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে ৪৯০টি দুর্ঘটনায় ৫৩৪ জন নিহত ও ৯৮৯ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত দুর্ঘটনার খবরের ভিত্তিতে সংগঠনের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল এ প্রতিবেদন তৈরি করে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত আগস্ট মাসে দেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জন নিহত ও ৯৮৫ জন আহত হয়েছেন। রেলপথে ১০টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আর নৌপথে ১৩টি দুর্ঘটনায় ৫০ জন নিহত, ২ জন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছেন।

গত মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঢাকা বিভাগে ঘটেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। ওই বিভাগে ১১৭টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ১২১ জন নিহত ও ২৬১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। এই বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৯৩ জন আহত হয়েছেন।

এতে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৯০ জন চালক, ৭৫ জন পথচারী, ৩৯ জন পরিবহনশ্রমিক, ৫৪ জন শিক্ষার্থী, ৬৬ জন নারী, ৪৯টি শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের ১২ জন নেতা-কর্মী, ৩ জন সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ জন সদস্য, ১ জন শিক্ষক, ১ জন আইনজীবী রয়েছেন।

এদের মধ্যে নিহত হয়েছেন ৭৬ জন পরিবহনচালক, ৭৪ জন পথচারী, ৫৫ জন নারী, ৪৩টি শিশু, ৩৩ জন শিক্ষার্থী, ১৭ জন পরিবহনশ্রমিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ১১ জন নেতাকর্মী, পুলিশের ১ সদস্য, ১ জন শিক্ষক, ১ জন সাংবাদিক ও ১ জন আইনজীবী।

সড়ক দুর্ঘটনার মধ্যে ৩১ শতাংশের বেশি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা, ২১ শতাংশের বেশি ছিল ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান ও লরি আর বাস দুর্ঘটনাটি ছিল ১০ শতাংশের বেশি।

সংঘটিত মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৫৪ শতাংশ ছিল গাড়ি চাপা দেয়ার ঘটনা। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, গত মাসে সংঘটিত মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৮৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২০ দশমিক ৭৭ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩৯ দশমিক ১৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!