শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন থামালো ছাত্র-জনতা

আব্দুর রাজ্জাক, সোনাতলা   শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
বুড়িমারী এক্সপ্রেস ট্রেন থামালো ছাত্র-জনতা

বগুড়ার সোনাতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুর আড়াইটা থেকে সোনাতলা উপজেলার সকল স্তরের জনসাধারণের আহ্বানে অবস্থান কর্মসূচি পালিত হয়।

ঢাকা থেকে ছেড়ে আসা ৮০৯ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ৪.৪০ মিনিটে সোনাতলা রেল ষ্টেশন ১নং লাইনে ট্রেনটি থামিয়ে দেয় ছাত্র-জনতা।

ছাত্র জনতারা তাদের যৌক্তিক দাবি তুলে ধরে বলেন, আমদের স্টেশনে সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। এছাড়াও এ ষ্টেশন দিয়ে সোনাতলা উপজেলাবাসীসহ আরো ৪টি উপজেলা তথা গাবতলী, শিবগঞ্জ, গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার আংশিক লোকজন যাতায়াত করে। সেক্ষেত্রে ৫টি উপজেলার প্রায় ৫ লক্ষাধিক মানুষ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে অনেক কষ্ট পোয়াতে হয়। ট্রেনটির যাত্রা বিরতি দিলে এ সকল জনসাধারণের কষ্ট লাঘব হবে। এছাড়াও তারা আরও কয়েকটি যৌক্তিক দাবি জানান সংশ্লিষ্টদের।

এ সময় দায়িত্বে থাকা ওই ট্রেনের পরিচালক মাহাবুব আলম ছাত্রজনতাদের বলেন, আপনাদের যৌক্তিক দাবি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবগত করবো। আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার এ দাবির বিষয়ে জানান দেওয়া হবে।

সোনাতলা ষ্টেশন ইনচার্জ খলিলুর রহমান ছাত্র-জনতাকে বলেন, আপনাদের এ দাবি প্রসেসিং অনুযায়ী কার্যকর করা হবে।

এ সময় সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বৃকীতি প্রামাণিক ছাত্র জনতাকে আশ্বসস্ত করে বলেন, ট্রেনের যাত্রীদের দুর্ভোগ এড়াতে ট্রেনটি ছেড়ে দিন। আপনাদের যৌতিক দাবি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে দাখিল করেন। খতিয়ে দেখে প্রসেসিং অনুযায়ী কার্যকর করা হবে।

উত্তর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবস্থানকালে ট্রেনের যাত্রীদের ভোগান্তি কমাতে আরএনবি র সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করে।

এ সময় ছাত্র-জনতা উদ্দেশ্যে সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, যেহেতু এই ট্রেনে অসুস্থ গর্ভবতী রোগীসহ জরুরী প্রয়োজনসহ নানা মুখী মানুষ রয়েছে তাই তাদের ভোগান্তি কমাতে ট্রেন দ্রুত ছেড়ে দিয়ে পরবর্তী পদক্ষেপ এর জন্য অপেক্ষা করা দরকার।

Facebook Comments Box

Posted ৯:২২ অপরাহ্ণ | শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!