
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বুধবার সকাল ১০টায় উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নের ভেসকি গ্রামে আ’লীগ নেতা ও টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রিপন এর বিরুদ্ধে ভূক্তভুগী পরিবাররা মানববন্ধন করেছে ।
প্রায় শতাধিক ভূক্তভোগী মানববন্ধনে উপস্তিত ছিলেন । মানববন্ধনে বক্তব্য রাখেন, মো: শহিদুল ইসলাম জমাদ্দার , হাফেজ মো: খলিলুর রহমান, মো: রুহুল আমিন দুলাল, মো: বাবুল হাওলাদার , মোসা: সাহিদা বেগম, মোসা: কুলসুম বেগম, জাকিয়া , মমতাজ , হালিমা বেগম , শাহিদা।
ভূক্তভোগী মো: খলিলুর রহমান প্যাদা(৬০) জানান , রফিকুল ইসলাম রিপন ( চেয়ারম্যান) বিভিন্ন সময়ে ভেসকি প্যাদা বাড়ির লোকজনের ক্ষতি করিয়া আসতেছে । আমার ছোট ভাই মাসুম প্যাদার এজমালী সম্পত্তির উপর নির্মিত বসতবাড়ি জোর পূর্বক চাপ সৃষ্টি করিয়া কিনিয়া নিতে চায় । সেখানে ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি করিয়াছে । যাহার ক্ষতির পরিমান প্রায় ৫০,০০,০০০(পঞ্চাশ লক্ষ) টাকা । জমির পরিমান ২৬ শতাংশ ।
ভূক্তভোগী মো: শহিদুল ইসলাম জমাদ্দার জানান , ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন তার ৬৬শতাংশ জমি দখল করিয়া সরকারি পুকুর খনন করেছে । পুকুর খনের জন্য নির্ধারিত জমিতে পুকুর খনন না করে তার বাড়ির সামনে আমার জমিতে পুকুর খনন করে ।
অনেক ভূক্তভোগীরা জানান , তিনি আ’লীগের নেতা হওয়ায় তার বিরুদ্বে কেউ কথা বলার সাহস পেত না । তার বিরুদ্বে কথা বললে নির্যাতনের শিকার হতে হইতো । মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জানান , তার বিরুদ্বে যে অভিযোগ করেছে তা সত্য না তিনি ২৬ শতাংশ জমির জন্য ৩,০০,০০০ (তিন লক্ষ ) টাকা দিয়েছে ।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


