শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; নিহত ৩

সিরাজগঞ্জ সংবাদদাতা   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা; নিহত ৩

বঙ্গবন্ধু সেতুর উপরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ১৩ নং পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়ার এলাকার বাসিন্দা সফর শেখের ছেলে রহিজ উদ্দিন, রহিজ উদ্দিনের ছেলে রিপু (২৬) ও একই উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত শেখের ছেলে চন্দ্র শেখর।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। এঘটনায় আহত হন আরও ৭জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ মর্গে রাখা আছে। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন চলে গেছেন এবং তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত রয়েছে।

 

Facebook Comments Box

Posted ১০:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!