
পিরোজপুরের কাউখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে হাজির হয়ে উপজেলার প্রাথমিক , মাধ্যমিক ও মাদ্রাসার ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সজল মোল্লা।
গত ১ সপ্তাহ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা কাউকে না জানিয়ে সরাসরি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয়ে ক্লাসরুমে ঢুকে ছাত্র ছাত্রীদের পাঠদান করাচ্ছেন। যার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিদ্যালয়ের সময়সূচি মানতে বাধ্য হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগকে ছাত্র অভিভাবক সহ এলাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। এমনিতেই বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল। এই ধ্বংসের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এই মহৎ উদ্যোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম দেখতে পেয়ে ঐ সকল প্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করেন ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সজল মোল্লা বলেন, আমরা চেষ্টা করব প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিসহ শিক্ষার মান উন্নয়ন করার জন্য। এক্ষেত্রে অভিভাবসহ সচেতন জনগণ এগিয়ে আসতে হবে। আমার এই অভিযান চলমান থাকবে।
তিনি আরো বলেন, বিদ্যালয়ের সময়সূচি যদি কোন শিক্ষক না মানে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


