শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নিখোঁজের পাঁচ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্ধুদের সাথে পিকনিকে এসে বন্যার পানিতে গোসলে নেমে নিখোঁজ সোয়েব হাসান (২০) নামের এক কলেজ ছাত্র।

নিখোঁজের ৫দিন পর (রবিবার ১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঘাবাড়ি নৌবন্দরের অদূরে চয়ড়া এলাকার বড়াল নদীতে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২৮ আগস্ট বুধবার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইচ গেট এলাকায় এঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র উল্লাপাড়া উপজেলার পৌর সদরের ঘোষগাঁতী মহল্লার আব্দুস সালাম বাবু মিয়ার ছেলে ও ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থী।

পিকনিকে আসা শিক্ষার্থীরা জানান, গত বুধবার সকালে উল্লাপাড়ার গজারিয়া থেকে সোয়েবসহ ১৫ বন্ধু ও ৫ বান্ধবী মিলে একটি পিকনিক দল ইঞ্জিন চালিত নৌকা নিয়ে শাহজাদপুর উপজেলার রাউতারা সুইচ গেট পিকনিক স্পটে আসে। তারা এসেই কয়েকজন রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। বাঁকিরা আশপাশে ঘোরাঘুরি ও আড্ডায় মেতে ওঠে। রান্না শেষের দিকে সোয়েবসহ ৪ বন্ধু বন্যার পানিতে গোসলে নেমে জলকেলিতে মেতে ওঠে। এক পর্যায়ে সাঁতার না জানা সোয়েবসহ ৪ জনই গভীর পনিতে পড়ে গেলে স্থানীয়রা নৌকা নিয়ে ছুটে গিয়ে ৩ জনকে উদ্ধার করতে পারলেও সোয়েব গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে শাহজাদপুর ও বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস অনেক খোঁজাখুজি করে না পেয়ে শাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। বিকেলে ৪ সদেস্যের ডুবুরি দল এসে ২দিন চেষ্টার পরে ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান পরিত্যাক্ত ঘোষণা করে চলে যায়। এর ৫দিন পর গত রবিবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার চয়ড়া এলাকার বড়াল নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

শাহজাদপুর ফায়ার সাভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম রেজাউল করিম জানান, বুধবার বিকেলে রাজশাহী থেকে চার সদস্যের ডুবুরি দল এসে দুই দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু নিখোঁজ কলেজ ছাত্রের লাশের কোন সন্ধান না মেলায় বৃহস্পতিবার বিকেলে তারা উদ্ধার অভিযান সমাপ্ত করে চলে যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা জানান, খবর পেয়ে রবিবার সন্ধ্যায় বড়াল নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ইউডি মামলা রেকর্ড শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৩:৫২ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!