শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি   সোমবার, ১৯ আগস্ট ২০২৪
ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকার পাশে ট্রাক-মাইক্রোবাস এর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলা নরসিংহপুর ডাঙাপাড়ার জসিম উদ্দিন ডুবা (৬৪), তার দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন (৪১), তার বড় ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন (৪৫), ছোট ছেলে মোঃ কামাল হোসেন (৩২)।
মাইক্রোবাসের নম্বর ঢাকা মেট্রো চ ৫৩ -২৭৪৬।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Facebook Comments Box

Posted ৬:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!