
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাতে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে মঞ্জুর পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল জানান, মজিবুর রহমান মঞ্জুকে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি। কিন্তু এরপর তাকে কোথায় নেওয়া হয়েছে তা ডিবি থেকে আমাদের জানানো হয়নি।
তিনি বলেন, মজিবুর রহমান মঞ্জু কয়েকদিন ধরে অসুস্থ। তিনি পুলিশের গুলিতে আহত ছিলেন। এমন অবস্থায় গভীর রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
Posted ১১:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


