শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পিরোজপুরে পিকআপের ধাক্কায় নিহত ০২

পিরোজপুর প্রতিনিধি   সোমবার, ২৪ জুন ২০২৪
পিরোজপুরে পিকআপের ধাক্কায় নিহত ০২

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার পথচারী। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও শিশুকন্যা হাওয়া (৭)। ঝুমাইয়া আক্তার ইকড়ি গ্রামের হোসেন সাহেবের স্ত্রী এবং শিশু হাওয়া আবু হাসান হাওলাদারের মেয়ে।

আহতরা হলেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার মিষ্টি (২৮) ও হোসেন সাহেব (৩২)। গুরুতর আহত চারজনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ পিকআপ ভ্যানের চালক তোফায়েল হোসেনকে আটক করেছে। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তুয়ার ডাঙ্গা গ্রামের মোত্তালেব গাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঝুমাইয়া আক্তারসহ আরও কয়েকজন স্বজনদের চট্টগ্রামগামী বাসে উঠিয়ে দিতে ইকড়ি গ্রামের হাওলাদার বাড়ির পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মঠবাড়িয়া থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তঃসত্বা ঝুমাইয়া বেগম (৩২) ও শিশু হাওয়া আক্তার (৭) নিহত হন। এ সময় আরও চার পথচারী আহত হন।

আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১০:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!