শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

৪১দিন জামাতে নামাজ পড়ায় সাইকেলসহ বিভিন্ন উপহার পেল দেড় শতাধিক তরুণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
৪১দিন জামাতে নামাজ পড়ায় সাইকেলসহ বিভিন্ন উপহার পেল দেড় শতাধিক তরুণ

পিরোজপুর কাউখালীতে নামাজের উদ্বুদ্ধকরণের লক্ষে ইসলাম সেবক কেউন্দিয়া এর ব্যবস্থাপনায় ১০ থেকে ২০ বছর বয়সী তরুণদের নামাজের উদ্বুদ্ধ করন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলার কেউন্দিয়া গ্রামের ৮টি, সেওতা ১টি ও সাহাপুর গ্রামের একটি মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ১৫০জন তরুণকে বৃহস্পতিবার (২০ জুন) উপজেলার কেউন্দিয়া হাই স্কুল মাঠে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় বিজয়ী দশজনকে বাইসাইকেল, দ্বিতীয় বিজয়ী ৫০ জনকে পবিত্র কুরআন ও ১টা করে টেবিল চার্জার ফ্যান, ৯০ জনকে চার্জার লাইট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতি মাওলানা মুঈনউদ্দিন বলেন, বর্তমানে কোমলমতি শিশু কিশোররা মোবাইলে আসক্ত। তাই শিশু কিশোরদের নামাজের দিকে আগ্রহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্বুদ্ধকরণ প্রতিযোগিতায় ১৫০জন তরুণ-যুবক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বিভিন্নভাবে ভাগ করে বাইসাইকেলসহ নানা ধরনের উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্য মোঃ সাঈদ, শাহ ইমরান ফারুক ডাকুয়া, মাহমুদ হাসান, সালাত উদ্বুদ্ধকরণ ইসলাম সেবক সংগঠনের আহ্বায়ক আব্দুল ওহাব তালুকদার, সদস্য সচিব তৌহিদ কমল, সাইদুল ইসলাম, উজ্জ্বল জোমাদ্দার, মুন্না তালুকদার, সাবু মাস্টার, প্রমুখ।

স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ কার্যক্রম তরুণদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। শিশু-কিশোররা নিয়মিত নামাজ পড়ছে।

Facebook Comments Box

Posted ৭:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!