শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

স.দি প্রতিবেদক   রবিবার, ০৯ জুন ২০২৪
বগুড়ায় ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার কাহালু উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে বগুড়ার শীর্ষ সন্ত্রাসী, ২৩ মামলার আসামি ব্রাজিল ইসলাম (৩০) নিহত হয়েছেন। ব্রাজিল সদরের দক্ষিণ গোদারপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে। তবে তিনি সম্প্রতি কাহালুর পোড়াপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।

শনিবার রাত সোয়া ১১ টার দিকে বগুড়া বিমানবন্দর সংলগ্ন কাহালুর পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাজিল বগুড়া যুবদলের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক নেতা। তবে সম্প্রতি তাকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে এবং মিছিলে অংশ নিতে দেখা গেছে। তার বিরুদ্ধে বিস্ফোরক, হত্যা, অস্ত্রসহ অন্তত ২৩টি মামলা রয়েছে বগুড়ার বিভিন্ন থানায়।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা। তিনি বলেন, ব্রাজিলের শরীরে পা থেকে মাথা পর্যন্ত কোপানোর দাগ রয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড এবং ঘটনার সাথে জড়িত কারা সেটি এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালের ২২ মার্চ পিস্তলসহ গ্রেপ্তার হন ব্রাজিল। পরবর্তীতে ওই বছরের ১ নভেম্বর তিনি জামিন পান। জামিনে বের হয়ে ব্রাজিল পুকুরে মাছ চাষে জড়িত হন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাজিলের বিরুদ্ধে প্রথম এসিড অপরাধ দমন আইনে মামলা হয় ২০১২ সালে। এরপর একই অপরাধে একই আইনে ২০১৫ সালে আরেকটি মামলা। এরপর বিভিন্ন সময়ে বিস্ফোরক দ্রব্য আইনে ৬টি, সন্ত্রাসবিরোধী আইনে ২টি, বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা দায়ের হয়। একটি মামলায় বিশেষ ও বিস্ফোরক দুটি অপরাধ আনা হয় ব্রাজিলের বিরুদ্ধে। বাকি ৯টি মামলায় হত্যা, অস্ত্র ও মাদক রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!