শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সাড়ে ৬ কোটি টাকার হিরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
সাড়ে ৬ কোটি টাকার হিরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ী থেকে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোদাগাড়ীর মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাকৃতর মাদক কারবারীর নাম এজাজুল হক ঝাবু (২৮)। ঝাবু গোদাগাড়ীর দিয়ার মানিকচক গ্রামের মৃত: আব্দুল লতিফের ছেলে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) ইনামুল হক ফোর্সসহ সোমবার দিবাগত রাত আড়াইটায় গোদাগাড়ীর মাটিকাটা কলেজ মোড় এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। ডিবির এ দল গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গোদাগাড়ী থানার মাটিকাটা ক্যানেলপাড়ায় কলবাগানের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওই দল সোমবার দিবাগত রাত আড়াইটায় দিকে সেখানে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এজাজুল হক ঝাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ১৩ টি পলিথিনে রাখা ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

পুলিশ জানায়, তার সহযোগী মাদকব্যবসায়ী মুনিরুল ইসলাম সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় ঝাবুর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!