শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পিরোজপুরে ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

পিরোজপুর প্রতিনিধি   শনিবার, ৩০ মার্চ ২০২৪
পিরোজপুরে ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

পিরোজপুরের ইন্দুরকানীতে জেলে দুলাল ফকিরের জালে আবারও ধরা পড়েছে ২৫ লাখ টাকার লাক্ষা মাছ। এর আগে চলতি মাসের ১৬ তারিখে তিনি ২০ লাখ টাকার লাক্ষা মাছ বিক্রি করে আলোচিত হয়েছিলেন।

এর মাত্র ১৪ দিনের ব্যবধানে শনিবার (৩০ মার্চ) আবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি করে তিনি পুনরায় ভাগ্যবান জেলে হিসেবে নিজেকে আলোচনায় এনেছেন।

জানা গেছে, জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামে মাছ ধরা দুইটি ট্রলার ১৫ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

তার দুটি ট্রলারেই এবার অন্যান্য মাছ ছাড়াও ১২০টি লাক্ষা মাছ ধরা পড়ে। প্রতিটি লাক্ষার ওজন ৩ থেকে ৭ কেজি।

ট্রলারের জেলেরা জানান, ১৪ দিন আগে আমরা জাল, বরফ ও অন্যান্য মালামাল নিয়ে সাগরে যাই। এবার অন্যান্য মাছের সঙ্গে আরও ১২০টি লাক্ষা মাছও পেয়েছি।

২৫ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়েছে। ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি। এবার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব। এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। এবার আড়তদারি ছাড়াও আগেরবার ২০ লাখ এবং এবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রের আড়তদার মহসিন মেম্বার জানান, শনিবার (৩০ মার্চ) দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামে দুটি ট্রলার মাছ নিয়ে আমার আড়তে আসে। পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রি করা হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম অনেক বেশি।

 

Facebook Comments Box

Posted ৯:৩০ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!