শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেল হাজতে

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেল হাজতে

ফেন্সিডিল নিয়ে খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মৃত ফরমান আলীর ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৩৫) ও গুনেরগাঁতী গ্রামের আহজাজ্ব মৃত আব্দুল হাকিম খানের ছেলে মানিক খান (৩৬)।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ টাউন সার্ভিস (১নং ফাঁড়ির) ইনচার্জ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি সুত্রে জানা যায়, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গত (২২ মার্চ) শহরের জানপুর ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে অবৈধ ৮ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। এসময় খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও মানিক খান নামের দুই মাদক কারবারীকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে প্রেরণ করা হয়।

খোঁকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন আটক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বলেন, বিষয়টি আমি অবগত রয়েছি। জেলা কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বলেন, ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা আটকের বিষয়টি আমি শুনেছি। সংগঠনের বিরোধী কাজ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ ফাঁড়ির এস.আই ফারুক হোসেন, এস.আই জাকারিয়া খান এ. এস.আই মামুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৮ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে আদালমে সোর্পদ করা হয়। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!