শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নানাবাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না শিশু লামিয়ার

কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
নানাবাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না শিশু লামিয়ার

ফাইল ছবি।

পিরোজপুরের কাউখালীতে নানাবাড়ি বেড়াতে এসে খালের পানিতে ডুবে লামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫মার্চ)দুপুরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া একই গ্রামের রমজান আলী হাওলাদারের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য শাহিন হোসেন আকন সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, লামিয়া তার মায়ের সঙ্গে শিয়ালকাঠী গ্রামে তার নানা মো.রস্তুম আলী মল্লিকের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুর আনুমানিক দুইটার দিকে ওই বাড়ি ও শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ঘাটে কয়েকজন খেলার সাথীদের নিয়ে গোসল করতে নামে সে। পরে লামিয়াকে না দেখে তার সঙ্গীরা বাড়ির লোকজনকে জানালে তারা খালে নেমে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।

পরে শিশুটির কোনো সন্ধান না পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ইউনিয়ন পরিষদের সামনে খালে খোঁজাখুঁজি করে বিকাল ৪টার দিকে একই স্থানে খালের ঘাটের কাছে লামিয়া নিথর দেহ পানিতে থেকে উদ্ধার করে।

এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহবুব শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!