
হত্যা চেষ্টা ও অর্থ ছিনতাই মামলায় রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার (রেজা) কে কারাগারে পাঠিছে আদালত। রেজাউল করিম রেজা পাংশা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের খালেক শেখের ছেলে।
মঙ্গলবার (১৯ মার্চ ) মারামারি ও অর্থ ছিনতায়ের একটি মামলায় রাজবাড়ী আমলী আদালতে হাজিরা দিতে গেলে জামির না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৯ ডিসেম্বরে পাংশা পৌর শহরের আজিজ সরদার বাসস্ট্যান্ডে একটি মারামারির ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় তাপস কুমার পাল (৫০) নামে একব্যাক্তি আহত হয়। তাপস কুমার পাল বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা সহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।
Posted ১১:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher


