শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ভটভটি-বাইসাইকেল সংঘর্ষে নিহত ১

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
বগুড়ায় ভটভটি-বাইসাইকেল সংঘর্ষে নিহত ১

বগুড়ার সারিয়াকান্দিতে রাস্তা পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় জাবেদ আলী প্রামাণিক (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সারিয়াকান্দি পৌর এলাকা মেইন রোডের তিনমাথা মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর রামনগর গ্রামের মৃত আবদুস ছাত্তার প্রামাণিকের ছেলে।

জানা গেছে, সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে যমুনার চরে জমিতে কৃষিকাজ করতে যাচ্ছিলেন জাবেদ আলী।

সকাল সোয়া সাতটার দিকে সারিয়াকান্দি পৌর এলাকার তিনমাথা মােড় নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!