শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সিরাজগঞ্জে ৫০ লক্ষ টাকার হেরোইনসহ বাবা ও ছেলে আটক

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি   সোমবার, ১১ মার্চ ২০২৪
সিরাজগঞ্জে ৫০ লক্ষ টাকার হেরোইনসহ বাবা ও ছেলে আটক

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে। আটককৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

সোমবার (১১ মার্চ) সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটোপাড়া ইউনিয়নের সাহাব্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫২) ও তার ছেলে মো. মমিনুল ইসলাম (২৭)।

ডিবির ওসি জুলহাজ উদ্দীন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডলের তথ্য ও দিক নির্দেশনায় রোববার সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের ওপর মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় রফিকুল ও মমিনুলকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক রফিকুল ইসলাম ও মমিনুল ইসলামের নামে একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!