শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জায়গা রক্ষার্থে পিতা-পুত্রের কাফনের কাপড় নিয়ে রাস্তায় অবস্থান

স.দি রিপোর্ট   শুক্রবার, ০১ মার্চ ২০২৪
জায়গা রক্ষার্থে পিতা-পুত্রের কাফনের কাপড় নিয়ে রাস্তায় অবস্থান

বগুড়ার শিবগঞ্জে পিতার জায়গা রক্ষার্থে কাফনের কাপড় নিয়ে রাস্তায় অবস্থান নেয় পিতা-পুত্র। শুক্রবার সকাল ৮টায় পূর্বজাহাঙ্গীবাদ গ্রামে এ ঘটনা ঘটে। কাফনের কাপড় পরা বৃদ্ধ মোখলেছার রহমান ও তার পুত্র আব্দুর রহিম। পুলিশ কর্তৃক কাফনের কাপড় উদ্ধার।

জানা যায়, পূর্বজাহাঙ্গীরাবাদ গ্রামে আব্দুর রহিম এর বসত বাড়ির পাশ দিয়ে ওই গ্রামর লোকজন দীর্ঘদিন যাবৎ চলাফেরা করে। কিন্তু রাস্তাটি কাঁচা হলেও ঢালাই করে নতুন করে রাস্তার সংস্কার কাজ শুরু করে অত্র ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম। রহিম প্রথমদিকে রাস্তার কাজে বাঁধা প্রদান করেন এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন।

বিষয়টি নিয়ে শনিবার শাসিল বৈঠক করার কথা থাকলেও তড়িঘড়ি করে শুক্রবার রাস্তার কাজ করতে থাকে। এদিকে আব্দুর রহিম ও তার বাবা কাফনের কাপড় ও পেট্রোল নিয়ে রাস্তায় অবস্থান নেয়। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল হতে আব্দুর রহিম ও তার বাবাকে আশ্বস্ত করে। এসময় ভুক্তভোগীদের কাছ থেকে কাফনের কাপড় ও পেট্রোল পুলিশের নিয়ন্ত্রণে নেয়।

আব্দুর রহিম বলেন, পিতার জায়গা রক্ষার্থে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিবো। আমাদের জায়গা ব্যতিত সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তার কাজ করার জন্য প্রশাসনের নিকট আবেদন করছি। তিনি আরো বলেন, দুলাল, আব্দুর রাজ্জাক ও হানিফ আমাকে ভয়-ভীতি প্রদান করে আসছে। তারা আমাকে হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে রাজ্জাক বলেন, এই রাস্তা দিয়ে আমিসহ গ্রামের সাধারণ মানুষ চলাচল করে আসছি। আজ রাস্তায় ঢালায় কাজ চলছে। হঠাৎ করে আব্দুর রহিম ও তার বাবা মোকলেছার রহমান কাফনের কাপড় নিয়ে রাস্তায় অবস্থান নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জানার পর রাস্তার কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।

Facebook Comments Box

Posted ১১:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!