শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাউখালীতে ৫ বছরে শেষ হয় নাই ব্রীজ নির্মান; জনগনের ভোগান্তি চরমে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি   সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
কাউখালীতে ৫ বছরে শেষ হয় নাই ব্রীজ নির্মান; জনগনের ভোগান্তি চরমে

পিরোজপুরের কাউখালীতে ব্রীজের কার্যাদেশের পরও ৫ বছর অতিবাহিত হলেও নির্মান কাজ শেষ না হওয়ায় জনগনের চরম ভোগান্তির মধ্যে রয়েছে। জানা গেছে, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সামনের খালের উপর প্রায় ৬ কোটি টাকা ব্যয় আরসিসি গার্ডার ব্রীজটি নির্মান কার্যাদেশের ৫ বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৫কোটি ৭৭ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৩৭ মিটার আরসিসি গার্ডার ব্রীজের টেন্ডার হয়। ২০১৯ সালের অক্টোবর মাসে এক বছরের চুক্তিতে নির্মান কাজটি শেষ করার কথা থাকলেও দফায় দফায় সময় বৃদ্ধি করে ৫বছরেও কাজটি শেষ করতে পারেনি।

উল্লেখ্য; খালের উপর থাকা পূর্বের লোহার ব্রীজটি অপসারন করে নতুন ব্রীজ নির্মান করার জন্য পাইলিং এর কাজ শেষ করে ফেলে রাখে। যার ফলে গাড়ি ও স্থানীয় মানুষের চলাচলে চরম দূর্ভোগ সৃষ্টি হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ন এই ব্রীজ টি দিয়ে ৮/৯ গ্রামের মানুষ যাতায়াত করে। এছাড়াও ব্রীজের দক্ষিন পাড়ে জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জোলাগাতি ফাজিল মাদ্রাসা, জোলাগাতী প্রাথমিক বিদ্যালয় উত্তর পাড়ে সবচেয়ে বেশি যোগাযোগের কেন্দ্রস্থল ইউনিয়ন পরিষদ ভবন ও ইউনিয়ন ভুমি অফিস রয়েছে। এসকল অফিস এবং স্কুল কলেজ ও মাদ্রসায় যাতায়াতের যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই ব্রীজটি। অথচ বিকল্প কোন ব্রীজ না থাকায় দুই পাড়ের হাজার হাজার জনগন প্রতিনিয়ত চরম ভোগান্তীর স্বীকার হচ্ছে। পাঙ্গাশিয়া জোলাগাতী দুটি সড়কই এখন চলাচলের ব্রীজ না থাকায় চলাচল স্থবির হয়ে গেছে। ইউনিয়ন পরিষদে ভিজিডি, ভিজিএফ সহ বিভিন্ন মালামাল নিতে ও কাজে আসতে হলে অতিরিক্ত ৫ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। এতে অনেকেরই সময় অর্থ অপচয় হয় বলে জানান আনোয়ার হোসেন।

স্থানীয় রফিকুল ইসলাম রাঢ়ী জানান, দীর্ঘদিন পর ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে স্থানীয় বাস্তবায়নকারী মোঃ নুরুল আমিন কাজটি শুরু করেন। পরবর্তী সময় তার আর কোন কাজ করার খবর পাওয়া যায়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান ইটিসিএল এর পক্ষে বাস্তবায়ন করছেন স্থানীয় ঠিকাদার নুরুল আমিন জানান, দ্রুত সময়ের মধ্যে কাজটি শুরু করা হবে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন জানান, আমি সদ্য যোগদান করেছি, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!