শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ট্রাকে অটোরিকশার ধাক্কা; মায়ের মৃত্যু আহত ছেলে

নিজস্ব প্রতিবেদক   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
বগুড়ায় ট্রাকে অটোরিকশার ধাক্কা; মায়ের মৃত্যু আহত ছেলে

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক এলাকায় এক্সকেভেটর মেশিনবাহী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আসমা বিবি (৫৫) নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় নিহতের ছেলে রাজু ও সিএনজি চালক মিঠুন গুরুতর আহত হয়েছেন। নিহত আসমা বগুড়ার গাবতলী উপজেলার কাকইল গ্রামের টুকুর স্ত্রী। আহত রাজু আসমা বিবির ছেলে ও মিঠুন নওগাঁর রাণীনগর ধনপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে আসমা বিবি ও তার ছেলে রাজু আহম্মেদ নওগাঁর রানীনগর থেকে বগুড়া যাচ্ছিলেন। এ সময় তারা শিবপুর নামক এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা এক্সকেভেটর মেশিনবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা আসমা বিবি ও তার ছেলে রাজু এবং চালক মিঠুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমা বিবিকে মৃত ঘোষণা করেন।

আহত অটোরিকশা চালক মিঠুন ও নিহতের ছেলে রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে আসমা বিবির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক্সকেভেটর মেশিনবাহী ট্রাক পায়নি।

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!