শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন সংসদ সদস্য নুরুল ইসলাম

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন সংসদ সদস্য নুরুল ইসলাম

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ।

আজ ৫ জানুয়ারি শুক্রবার বিকেল দুপচাঁচিয়ার আক্কেলপুর রোডস্থ বাসভবন থেকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নে যাবার পথে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে পৌঁছিলে বগুড়াগামী একটি মাল বোঝাই ট্রাক(ঢাকা-মেট্রো-ট-১৪-৪১০২) এমপির ব্যবহৃত নিশান এক্সট্রায়েল(এসইউবি) মডেলের (ঢাকা-মেট্রো-১৮-০১৫০) গাড়িকে ধাক্কা দেয়। এতে এমপিকে বহনকারী গাড়িটির ডান পাজোরে স্বজোরে আঘাত করলে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা স্থানীয় সংসদ সদস্য স্বজোরে ধাক্কার কারণে অসুস্থ্যবোধ করেন। তাকে চিকিৎসার জন্য দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সেই অবস্থান করতে বলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র সরকার বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ উপস্থিত হয়ে বিকল হওয়া ট্রাকটি হেফাজতে এবং ড্রাইভারকে থানার নেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৬:২১ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!