
বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে টেকেরহাট পরিবহন নামে একটি বাস যাওয়ার সময় বিপরীত দিক থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসের সঙ্গে গৌরনদীর কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ছাড়া বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Posted ১:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
Sangbad Dinrat | Editor & Publisher


