
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।
সোমবার রাজধানীর গুলশানে বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।
তাকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, ‘বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।’
উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher


