শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় বিএনপির ৩৩ নেতাকর্মী জামায়াতে যোগদান

স.দি প্রতিবেদক   শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
বগুড়ায় বিএনপির ৩৩ নেতাকর্মী জামায়াতে যোগদান

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে ৩৩ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

২৩ অক্টোবর বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।

বিএনপি থেকে জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, মো. বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম, খোরশেদ মোস্তাকসহ মোট ৩৩ জন নেতাকর্মী।

অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জামায়াত নেতারা।

এ বিষয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নব যোগদানকারী নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী সবসময় দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী মানুষের জন্য উন্মুক্ত। এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box

Posted ১০:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!