শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সচিবের সম্পদের পাহাড়, অফিস কক্ষেই নারী নিয়ে ফুর্তি

আজাদুর রহমান, বগুড়া   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
সচিবের সম্পদের পাহাড়, অফিস কক্ষেই নারী নিয়ে ফুর্তি

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত উপ-পরিচালক সাধারণ (সিনিয়র সহকারী সচিব) এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় এস এম জামাল আহম্মেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সিনিয়র সহকারী সচিব জামাল তার অফিস কক্ষে এক নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন।

স্থানীয় সূত্র জানা গেছে, তিনি একাধিক বিয়ে করেছেন এবং তার প্রথম স্ত্রী ও দুই সন্তানকে অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর আলাদা করে রেখেছেন। প্রথম স্ত্রী একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি দুই সন্তানকে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। বড় ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আর ছোট ছেলে স্কুলে পড়ে।

জানতে চাইলে প্রথম স্ত্রী তানিয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও কি এখনকার নাকি আগের? আমি এখন ওমরা হজে আসছি, ছেলে দুইটা আমার সাথে আছে, এখানে এসে আমি ওই ব্যক্তি সম্পর্কে কোন কিছু বলতে চাই না। দুনিয়াবি কোন কথা এখন বলার ইচ্ছা নাই।

এছাড়া সরকারি চাকরির সুবাদে পাবনা ও কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। বর্তমানে তার মালিকানাধীন বগুড়া শহরের বনানী, জলেশ্বরীতলা ও শেরপুরে ফ্ল্যাট থাকার কথাও স্থানীয়রা জানিয়েছেন।

অতীতে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করার সময় থেকেই তিনি নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। দুর্নীতির কারণে সাম্প্রতিক পদোন্নতিতে তিনি বাদ পড়েছেন।

এ বিষয়ে সিনিয়র সহকারী সচিব জামাল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, আমি ইতিমধ্যেই সাধারণ ডায়েরি করেছি জানিয়েই তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলেও সাড়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৯:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!