শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

এস.আলমের টাকায় অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে —ব‍্যারিষ্টার ফুয়াদ

স.দি প্রতিবেদক   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
এস.আলমের টাকায় অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে —ব‍্যারিষ্টার ফুয়াদ

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দায় ও দরদের রাজনীতির পরিবর্তে অতীতের দ্বন্দ্ব ও বিভাজনের রাজনীতি আর হাসিনার দিল্লী ও চোরদের সদ্দার এস আলমের টাকায় নতুন কোন ষড়যন্ত্র বাংলাদেশে হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ শুক্রবার মানিকগঞ্জ জেলার বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে এবি পার্টির মানিকগঞ্জ জেলার শাখার উদ্যোগে জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে এস আলমের টাকায় ব‍্যবসা করা অনেক রাজনৈতিক দল দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে। যারা নির্বাচন পিছিয়ে বাংলাদেশকে আবার দিল্লীর পুরানো কোন লেন্দুপ দর্জির হাতে তুলে দিতে চাই সেই চক্রান্ত ডাইনোসরের মত মুছে যাবে।

মানিকগঞ্জের সমস্যা তুলে ধরে ব‍্যারিষ্টার ফুয়াদ বলেন, বিট্রিশ পরবর্তী প্রত্যেক সরকারে মানিকগঞ্জ থেকে মন্ত্রী হয়েছে অথচ মানিকগঞ্জে কোন উন্নয়ন হয় নি। এজন‍্য নতুন দল হিসেবে এবি পার্টি জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করবে যেখানে সেবার নামে ঘুষ, দুর্নীতি চাঁদাবাজী থাকবে না। এজন‍্য স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আমরা রাজনৈতিক দল হিসেবে একে অন‍্যের সমালোচনা করবো, প্রতিযোগিতা করবো কিন্তু নোংরা ভাষা, মারামারির রাজনীতি আমরা কেউ করবো না।

এসময় তিনি নাগরিকদেরকে এবি পার্টির দায় ও দরদের রাজনীতিতে আসার আহ্ববান করেন ।

Facebook Comments Box

Posted ৭:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!