শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আহবায়ক খোকন ও সদস্য সচিব নাসির

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা

স.দি প্রতিবেদক   শনিবার, ১৯ জুলাই ২০২৫
এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের এক সংগঠক সমাবেশ ১৯ জুলাই (শনিবার) বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন আহমাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা চাই মহানগর দক্ষিণ মডেল সংগঠন হিসেবে দাড়াক। বিগত সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নতুন কমিটি গঠন করেছি। এখন নতুন কমিটির নেতৃত্বে সকল থানা ও ওয়ার্ডের কমিটি গঠন করুন। বর্তমান কমিটির মেয়াদ হবে চার মাস। এরপর আমরা জাঁকজমকপূর্ণ ভাবে কাউন্সিল করে দক্ষিণের কমিটি গঠন করবো ইনশাআল্লাহ।

তিনি সংগঠকদের উদ্দেশ্যে বলেন, আমরা দেশে নতুন রাজনীতি করার ওয়াদা দিয়ে দল গঠন করেছি। আপনারা ব্যবসা,বানিজ্য, চাকরি সবই করবেন সমস্যা নাই কিন্তু দয়া করে এবি পার্টির মাধ্যমে পরিচিত হয়ে তদবির বানিজ্য, এমএলএম ব্যবসা, আদম ব্যবসা এগুলো করবেন না। এগুলো করলে নিজ দায়িত্বে করবেন, এর দায় এবি পার্টি বা আমরা বহন করবো না।

তিনি সবাইকে ব্যক্তিগত ব্যবসা বানিজ্য ও লেনদেনে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, আমরা দেশ সংস্কার করতে চাই। সেখানে আমাদের নেতাদের বিচার সালিশ করা, খুব দুঃখজনক। তিনি মহানগরীর সকল সংগঠককে নতুন নেতাদের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহবান জানান।

সমাবেশে মহানগর দক্ষিণের সংগঠকদের মতামতের ভিত্তিতে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন কমিটি গঠন টীমের প্রধান ও কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার।

প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, সারাদেশের সংগঠন আপনাদের কার্যক্রমের দিকে তাকিয়ে থাকে। বিভিন্ন সমস্যার কারণে এতোদিন মহানগরীর সকল থানা ও ওয়ার্ডে কমিটি গঠন করা সম্ভব হয়নি। আজ আমরা আপনাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করছি যাতে আপনাদের মাধ্যমে সকল থানা ও ওয়ার্ড কমিটি গঠন করে দ্রুততম সময়ে কাউন্সিল করতে পারি।

আহবায়ক আব্দুল হালিম খোকন ও সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির।

এসময় তিনি আব্দুল হালিম খোকনকে আহবায়ক ও আহমেদ বারকাজ নাসিরকে সদস্য সচিব করে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন এবি পার্টি ধানমন্ডি জোনের পরিচালক ফয়সাল মনির, পল্টন থানা আহবায়ক মুন্সি আব্দুল কাদের, যাত্রাবাড়ী থানা আহবায়ক সুলতান মোহাম্মদ আরিফ, হাতিরঝিল থানা আহবায়ক রিয়াজুদ্দিন খান সহ মহানগরীর বিভিন্ন থানা কমিটির আহবায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৮:২৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!