শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ব্যাতিরেকে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় —প্রফেসর ওহাব মিনার

স.দি প্রতিবেদক   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ব্যাতিরেকে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় —প্রফেসর ওহাব মিনার

অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন রেখে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেছেন, আইনশৃঙ্খলার এই অবনতির মধ্যে কি করে সুষ্ঠু নির্বাচন করবেন ? আগে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ নিন, তারপর নির্বাচনের কথা ভাবুন। এমন নাজুক পরিস্থিতিতে  কোনভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না‌।

আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র উদ্যোগে চলমান গণ-ইফতার কার্যক্রমের ১০ম দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও এখনো আমাদের নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত, গত কয়েকদিনে যে পরিমাণ ধর্ষণের নিউজ আসছে, তা দেখে আমাদের ভাবিয়ে তুলছে এবং আমাদের মনকে বিষিয়ে তুলছে । সেনা রাস্তায় থাকা অবস্থায় কি করে ধর্ষণ, চুরি, ডাকাতি ও ছিনতাই হচ্ছে এসবের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, কৃষি বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণমূলক সহ সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ছাত্রপক্ষের আহবায়ক মুহাম্মদ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ( ঢাকা) শাহজাহান ব্যাপারী, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী,মশিউর রহমান মিলু, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, এবি যুব পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাসুদুর রহমান,  পল্টন থানার আহবায়ক মুন্সি আব্দুল কাদেরসহ কেন্দ্রীয়, মহানগরী, যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৮:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!