শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বাপুসের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিলেন রেজাউল করিম বাদশা

স দি সংবাদদাতা   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
বাপুসের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিলেন রেজাউল করিম বাদশা

শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সরকার পতনের পর এবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দায়িত্বশীল পদে এসেছে পরিবর্তন। আগস্ট বিপ্লবের পর থেকে আরিফ হোসেন ছোটন অনুপস্থিত থাকার কারণে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মিতালী প্রেস এন্ড পাবলিকেশন্সের স্বত্বাধিকারী রেজাউল করিম বাদশা।

এ উপলক্ষে আজ ২৭ নভেম্বর (বুধবার) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের লেকচার অডিটোরিয়ামে সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, রাজধানী শাখার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, রেডিয়াম পাবলিকেশন্সের স্বত্বাধিকারী গাজী নাসির, গার্ডিয়ান পাবলিকেশন্সের পরিচালক নূর মোহাম্মদ, লেকচার পাবলিশন্সের এমডি মাহমুদুল হাসান সৌরভ, আল-ফাতাহ পাবলিকেশন্স এর পরিচালক আবু শাইদ, রংপুর জেলা কমিটির রেজাউল করিম, সিলেট বিভাগীয় সভাপতি খলিলুর রহমান, বাপুস পরিচালক কাজী শাহআলম, গোলাম এলাহী জায়েদ, আনোয়ারুল ইসলাম স্বপন, নেছার উদ্দিন আইয়ুব, নিউমার্কেট থানার সভাপতি হেলাল উদ্দিন, চাঁদপুর জেলার সভাপতি এস এম সুলতান, বরিশাল জেলা সহ-সভাপতি আব্দুল বাতেন, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক হাসান উদ্দিন, বগুড়া জেলা সহ-সভাপতি মাহফুজ রহমান, খুলনা জেলা সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়া বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালকসহ সারাদেশের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাপুসের পরিচালক আমিরুল ইসলাম, কোরআন তেলাওয়াত করেন মাওলানা নকিব উদ্দিন, গীতা পাঠ করেন দীপঙ্কর চক্রবর্তী, মোনাজাত করেন সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান।

এর আগে তিনি বাপুস বগুড়া জেলার সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বগুড়া জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!