
আমার বাংলাদেশ (এবি) পার্টি’র সাংগঠনিক টীমের এক মতবিনিময় সভা আজ ১৮ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল ও এবিএম খালিদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, কেন্দ্রীয় কাউন্সিলের পর এখন সকল উপজেলা, থানা, জেলা ও মহানগর শাখা গুলোতে কাউন্সিল করতে হবে। সংগঠন শক্তিশালী করার স্বার্থে সময় অপচয়ের সুযোগ নাই।
তিনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের কাজের পরিধি বর্ণনা করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন, জেলা ও মহানগর শাখা গুলোতে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে সাংগঠনিক টীমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে সাংগঠনিক সম্পাদক ও সহ সম্পাদকদের আন্তরিক ভুমিকা রাখতে হবে।
এসময় সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher


