
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রাজশাহী জেলা ও মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১ জন সমন্বয়ক, ২জন সহকারী সমন্বয়ক ও ৫ জনকে সদস্য করে ৮ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় টীম গঠন করা হয়েছে।
আজ ১১ মার্চ (মঙ্গলবার) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারা হলেন- ড. মুহাম্মদ আব্দুর রহমান মুহসেনী (সমন্বয়ক), মোঃ জিয়াউল ইসলাম (সহকারী সমন্বয়ক), মোঃ মোকছেদুল মোমিন (সহকারী সমন্বয়ক)।
এছাড়া সদস্য হিসেবে আছেন যারা- মুহাম্মদ মনিরুজ্জামান, মুহাম্মদ ইব্রাহিম, মোঃ আব্দুল হালিম, হালিমাতুস সাদিয়া, মাওলানা রুহুল কুদ্দুস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত এই টীম রাজশাহী জেলা ও মহানগরীতে এবি পার্টি’র সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher


