রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বগুড়ায় নবগঠিত জিয়া সাইবার ফোর্স মহানগর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকালে ঐতিহ্যবাহী কালীতলা হাটের মুক্তমঞ্চে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

জিয়া সাইবার ফোর্স বগুড়া মহানগর শাখার সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হীরু, জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সভাপতি মার্জান আহাদ এবং ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. এ.কে.এম. মঈনুল হাসান রাব্বি।

আরিফুল ইসলাম সৌখিনের সঞ্চালনায় জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি রেজাউল করিম, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি তাজ উদ্দিন আহমেদ সুমন, আমিনুর রহমান, মাহবুব হোসেন, এনারুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম ডালু, সাধারণ সম্পাদক আইনুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ রিপন, সালাম শেখ, বেলাল মাস্টার, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙা, মহিলা দল নেত্রী মৌ ও শাহানা ইউসুফ রুশিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসক দলের নেতৃত্ব দেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রাশেদুল কবির। এছাড়া চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. রোকনুজ্জামান রোকন, ডা. রাশেদুজ্জামান রাশেদ, ডা. শাফিসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, মানবতার কল্যাণে জিয়া সাইবার ফোর্স অতীতের মতো অনলাইন ও অফলাইনে সর্বত্র ভূমিকা পালন করে যাবে। বটবাহিনীর গুজব প্রতিরোধের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে সংগঠনটি কাজ করবে।

তিনি এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রমে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে তিনি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এবং বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

আয়োজকরা জানান, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস ও ডেন্টাল সমস্যায় আক্রান্ত দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

মেডিকেল ক্যাম্পটি সফল করতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন বগুড়ার সভাপতি শাহজাহান, রুবেল, শাহাদাতসহ সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

Facebook Comments Box

Posted ৯:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।