শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বড়লেখায় ড. আনোয়ারুল ওয়াদুদ টিপুকে সংবর্ধনা প্রদান

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি   রবিবার, ১১ আগস্ট ২০২৪
বড়লেখায় ড. আনোয়ারুল ওয়াদুদ টিপুকে সংবর্ধনা প্রদান

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি ড.আনোয়ারুল ওয়াদুদ টিপু ফিলিপাইন থেকে দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ আগষ্ট) ইউনিয়ন অডিটোরিয়ামে সুজানগর ইউনিয়ন নাগরিক ফোরামের আয়োজনে সংগঠনের ইউনিয়ন সেক্রেটারি আব্দুল কুদ্দুস মারজানের সঞ্চালনায় ও ইউনিয়ন সভাপতি মাষ্টার সরফ উদ্দিনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, বিশেষ অতিথির রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম, সংবর্ধিত অতিথি ড.আনোয়ারুল ওয়াদুদ টিপু, সিলেট মহানগরীর সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সভাপতি আব্দুল মালিক, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, সাবেক জেলা সভাপতি আব্দুল সামাদ, সুজানগর ডেভলপমেন্ট সোসাইটির সেক্রেটারি আসহাব উদ্দিন জুয়েল, সাবেক ইউপি সভাপতি ফরিজ আলী।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ সভাপতি হাবিবুর রহমান, কাতার প্রবাসী ময়নুল ইসলাম,হেলাল উদ্দিন, আব্দুর রহমান এবাদ, এমদাদুল হক। এসময় বক্তারা দেশ ও সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box

Posted ৬:১১ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!