শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বড়লেখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নিয়াজ উদ্দিন; শ্রেষ্ঠ শিক্ষক সনজিৎ কান্তি

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা   শনিবার, ০৪ মে ২০২৪
বড়লেখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নিয়াজ উদ্দিন; শ্রেষ্ঠ শিক্ষক সনজিৎ কান্তি

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দিন এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন একই কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সনজিৎ কান্তি দেব।

বৃহস্পতিবার (২ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভারসহ বিষয় ভিত্তিক আরো ১৫টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

এছাড়া এই কলেজের ছাত্র রাহিন আহমদ শ্রেষ্ঠ রোভার,মো. লায়েক আহমদ শ্রেষ্ঠ বিএনসিসি, জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছেন। এই অর্জন কলেজ প্রতিষ্ঠার পর সর্বোচ্চ ইভেন্টে বিজয়ী হওয়ার নতুন রেকর্ড ।

Facebook Comments Box

Posted ১২:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মে ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!