শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাঁধের চোটে আইপিএল শেষ নিউজিল্যান্ড অধিনায়কের

স.দি প্রতিবেদন   শুক্রবার, ০১ মে ২০২৬
কাঁধের চোটে আইপিএল শেষ নিউজিল্যান্ড অধিনায়কের

নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারের জন্য দুঃসংবাদ। স্ক্যানের পর তার বাঁ কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল চোট’ ধরা পড়েছে। এর ফলে চলতি আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার।

আজ শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্যান্টনারকে অন্তত এক মাসের পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে আঘাত পান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। সেই ম্যাচে ৪৪ রান খরচায় এক উইকেট নিলেও কাঁধের ব্যথার কারণে পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি; তার স্থলাভিষিক্ত হয়েছিলেন শার্দুল ঠাকুর। ব্যক্তিগত কারণে দেরি করে আইপিএলে যোগ দিলেও এটি ছিল তার চতুর্থ ম্যাচ।

আইপিএল শেষ করে এই সপ্তাহেই ভারত থেকে দেশে ফিরবেন স্যান্টনার। এই চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা অসম্ভব হয়ে পড়েছে। তবে ইংলিশদের বিপক্ষে সিরিজের বাকি দুটি টেস্টে তিনি ফিরতে পারবেন কি না, তা নির্ভর করবে তার পুনর্বাসন ও ফিটনেস পর্যবেক্ষণের ওপর।

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে স্যান্টনারকে হারানো মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বড় ক্ষতি। তার স্পিন ও নিচের সারির ব্যাটিং দলের ভারসাম্য রক্ষা করত। স্যান্টনারের পরিবর্তে মুম্বাই কাকে দলে ভেড়ায়, এখন সেটিই দেখার বিষয়।

Facebook Comments Box

Posted ৬:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!