শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির

নিজস্ব প্রতিবেদক   মঙ্গলবার, ১৪ মে ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ মঙ্গলবার দুপুর দেড় টায় শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স হলে ১৫ সদস্যের বাংলাদশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

টাইগাদের ১৫ সদেস্যের স্কোয়াডে জায়গা পাননি পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছিল নির্বাচক কমিটি। তবে এই পরীক্ষায় পাস করতে পারেননি সাইফুদ্দিন। এই সিরিজে উইকেট শিকার করতে পারলেও তিনি ছিলেন খরুচে।

ঘোষিত স্কোয়াডে দেখা গেছে, ব্যাটার রাখা হয়েছে ৮ জন। এর মধ্যে তিন জন ওপেনার- লিটন দাস, তানজিদ তামিম ও সৌম্য সরকার। বাকি ৫ ব্যাটার হলেন- নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক।

স্কোয়াডে পেস বোলার রাখা হয়েছে ৪ জন। তাসকিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া দলে স্পিনার রাখা হয়েছে ৪ জন। বাকি স্পিনাররা হলেন- শেখ মেহদি, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।

বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভির ইসলাম।

রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

Facebook Comments Box

Posted ১:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!