বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ

স.দি ডেস্ক রিপোর্ট   বুধবার, ২৭ আগস্ট ২০২৫
প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে এবার নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। সুরভী আকন্দ প্রীতির গোলে নেপালকে ৪-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা। প্রীতির হ্যাটট্রিকের পাশাপাশি বাকি গোলটি আসে থৈনু মারমার পা থেকে।

বুধবার (২৭ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে এই জয় পায় বাংলাদেশ। এর আগে প্রথম দফায় নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলার বাঘিনীরা।

আধিপত্য দেখালেও এদি প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। থৈনু গোল করে ডেডলক ভাঙেন। প্রায় একক প্রচেষ্টায় নেপালের ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন তিনি। এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি।

তবে, যোগ করা সময়ে গোল খায় বাংলাদেশ। বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে কর্নার থেকে আসা বলে এক গোল শোধ করে নেপালের মেয়েরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে নেপালিরা। কিন্তু সমতাসূচক গোল তো পায়নি–ই, উল্টো ৭৬ মিনিটে গোল খেয়ে বসে তারা। কর্নার থেকে বক্সে ফাঁকা জায়গায় বল পান প্রীতি, সহজেই বল জালে পাঠান তিনি। এর নয় মিনিট পরেই পূর্ণ করেন হ্যাটট্রিক।

ম্যাচের শেষ হওয়ার মিনিট বিশেক আগে বৃষ্টি নামলে ভেজা মাঠেই খেলতে হয়েছে মেয়েদের। বাংলাদেশের কোচ ম্যাচের শেষদিকে গোলরক্ষক ইয়ারজানকে তুলে নেন, তার জায়গায় মেঘলাকে নামালেও স্কোরলাইনে আর বদলায়নি।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের আসর। ফলে প্রত্যেকটা দল দুইবার করে একে অন্যের মুখোমুখি হবে। বাংলাদেশ ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট অর্জন করেছে।

পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শিরোপা জিততে হলে এই ম্যাচে শক্তিশালী ভারতকে হারাতে হবে। প্রথম লেগে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!