শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন হৃদয়

স.দি রিপোর্ট   বুধবার, ২০ মার্চ ২০২৪
প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন হৃদয়

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট গুরুতর হওয়ায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটার। মুশফিকের বদলি হিসেবে প্রথম টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়।

এর আগে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেললেও এবারই প্রথম টেস্ট দলে সুযোগ পেলেন এই মিডল অর্ডার ব্যাটার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টে মুশফিকের বদলি হিসেবে তাওহিদ হৃদয়কে নির্বাচন করেছে জাতীয় নির্বাচক প্যানেল। বাংলাদেশ টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেলেন এই ব্যাটার।’

গত সোমবার শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের করা বল উইকেটের পেছনে দাঁড়িয়ে তালুবন্দি করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিক। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

চট্টগ্রামে ম্যাচ শেষের পর ঢাকায় এসে মুশফিকের আঙুলের এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায়, তার আঙুলে চিড় ধরেছে। জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, ‘সে এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ মার্চ। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল আবার যাবে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি সেখানে শুরু হবে ৩০ মার্চ।

১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

Facebook Comments Box

Posted ৯:১২ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!