বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স.দি প্রতিবেদন   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব চায়না রাষ্ট্রদূত Yao Wen এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে প্রতিমন্ত্রী মো: আমিনুল হক চীনের রাষ্ট্রদূতকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলা খুব পছন্দ করেন এবং খেলাধুলা কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তিনি ক্রিকেট, ফুটবলের মত সকল খেলাকে সমান গুরুত্ব দিয়েছেন। তারই অংশ হিসেবে গতকাল খেলোয়াড়দের ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে চাই। ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন, শুটিং এই খেলাগুলোতে চায়না ও বাংলাদেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের বিভিন্ন খেলার কোচ এবং কোচদের ট্রেনিং এ চীনের সহযোগিতা চাই।

এ সময় প্রতিমন্ত্রী চায়নার জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার আমন্ত্রণ জানান এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগ করার আহ্বান জানান।

চায়না রাষ্ট্রদূত Wao Yen খেলোয়াড়দের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, চায়নার পুরুষ ফুটবল দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচের বিষয়টি বিবেচনা করা হবে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ১০:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!