শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে —আইজিপি

স.দি প্রতিবেদক   রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪
সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে —আইজিপি

সারাদেশ থেকে আমাদের কাছে খবর এসেছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ রবিবার পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। মানুষ উৎসবের সাথে ভোট দিচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই পেশাদারিত্বের সাথে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্যহারে ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুন। ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের অধিকার। যারা ভোটারদের বাধা দেবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইজিপি বলেন, আমরা আশা করছি সারাদেশে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যদি কোনো ভোটার নাশকতার বা কোনো হয়রানির শিকার হন, তারা যদি ৯৯৯-এ কল করেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন অর রশীদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box

Posted ২:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!