সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

২০২৪ সালের ২৮ জুলাই জোরপূর্বক ভিডিও বার্তা আদায়, এরপর যা ঘটে?

স.দি ডেস্ক রিপোর্ট   সোমবার, ২৮ জুলাই ২০২৫
২০২৪ সালের ২৮ জুলাই জোরপূর্বক ভিডিও বার্তা আদায়, এরপর যা ঘটে?

ডিবি হেফাজতে লিখিত বক্তব্য পাঠ করছেন নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেয়া

জুলাই আন্দোলন ঘিরে ২০২৪ সালের ২৮ জুলাই পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে জোর করে আদায় করা ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল নাহিদ ইসলামকে।

সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে বলে অভিযোগ তুলে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মুক্ত থাকা কয়েকজন সমন্বয়ক। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে আসলে কী ঘটেছিল?

এক এক করে ৫ সমন্বয়কের পর গত বছরের ২৮ জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নেয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে।

রাতে ডিবি হেফাজতে থেকেই ভিডিও বার্তা দেন আন্দোলনের ৬ সমন্বয়ক। ভিডিওতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সমন্বয়য়কদের সঙ্গে এক টেবিলে খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেয়া পরিকল্পনায় উদ্বেগমুক্ত হয়েছেন সমন্বয়করা।

এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেয়ানো হয়েছে বলে জানান মুক্ত থাকা তিন সমন্বয়ক। সেইসঙ্গে ‘সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়, সারা দেশে বিনা বিচারে হত্যা, গুম-খুন, মিথ্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে’ পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তারা।

ঢাকার আট স্থানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয়া হয়। সেগুলো হলো: সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, জাতীয় প্রেসক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী।

এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় ১৪৭ মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যা সঠিক নয় বলেও জানান শিক্ষার্থীরা। গণমাধ্যমের হিসাবে এই সংখ্যা ছিল দুই শতাধিক।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।