সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসী সংগঠন চিহ্নিত হওয়ার মতো সকল নির্ণয়ক ছাত্রলীগের রয়েছে —এবি পার্টি

স.দি প্রতিবেদক   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসী সংগঠন চিহ্নিত হওয়ার মতো সকল নির্ণয়ক ছাত্রলীগের রয়েছে —এবি পার্টি

সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্মম নির্যাতন ও অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে নিষিদ্ধ ছাত্রলীগকে আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসী সংগঠন আকারে ঘোষণা দেওয়ার আহবান জানিয়ে জাতিসংঘের বাংলাদেশস্থ দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিকের প্রতিনিধির পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান। এবি পার্টির প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, সদস্য ব্যারিস্টার ইরতিকা আহমেদ।

স্মারকলিপি প্রদান শেষে বক্তব্য রাখেন ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সারাদেশে নারী নির্যাতন, বিশ্ববিদ্যালয় গুলোতে গেষ্টরুমে ছাত্র-ছাত্রীদের উপর অমানবিক জুলুম, আওয়ামীলীগের পলিটিকাল এজেন্ডা আদায়ের জন্য মাঠে প্যারা মিলশিয়া এর ভুমিকায় অবতীর্ণ হওয়া, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর হামলাসহ যে সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিলো সেগুলো এক জায়গায় আনলে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে তাদের ব্যাপক মিল পাওয়া যায়। এসব কিছুই আমরা জাতিসংঘের দপ্তরে তুলে ধরেছি যেন ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। দেশে/বিদেশে ছাত্রলীগের যারা আছেন তারা যেন এইরকম বিশাল আকারের মানবাধিকার লঙ্ঘন করবার পরেও নিরাপদে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে এটাই হলো আন্তর্জাতিক স্বীকৃতি চাওয়ার অন্যতম কারণ।

তিনি আরও বলেন, জাতিসংঘের প্রতিনিধি আমাদের বক্তব্য শুনেছেন, স্মারকলিপি গ্রহণ করেছেন এবং বলেছেন তারা এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তবে যেহেতু এসকল বিষয় কার্যকর করার ক্ষেত্রে সদস্য দেশগুলোরও একটা ভুমিকা রয়েছে সেগুলো বিবেচনা করতে হবে।

বক্তব্যের সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সহকারী নারী বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, নারীনেত্রী রাশিদা আক্তার মিতু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রপক্ষের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ, দপ্তর সম্পাদক সোলাইমান আল হাবিব ও অর্থ সম্পাদক জাওয়াদ হামিম।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

উপদেষ্টা
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা
মাহমুদ স্বপন

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮ ০১৩১৩ ৮৮ ৪৪ ৩৩
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।